
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে আসিন নামে ছয় বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের ভ্যানচালক শিবলুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পশ্চিম পাশে পুকুরের পানিতে পড়ে যায় প্রতিবন্ধী শিশু আসিন।
এদিকে আসিনকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে আসিনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।