
তাহমিনা জান্নাত, নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
আজ সকাল ১০টায় পূর্ব নির্ধারিত পরিদর্শনে আসেন তিনি। জেলা প্রশাসক পূর্ব নির্ধারিত ভ্রমন সূচির সকাল ১০টায় নান্দাইল উপজেলাধীন চরভেলামারী আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর পরিদর্শন করেন। ঘরে বসবাসকারী উপকারভোগীদের বক্তব্য শুনেন এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর ও সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
এরপর উপজেলা ভূমি অফিসে পৌছা মাত্রই ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর, এটিএম আরিফ, নান্দাইল সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। তিনি প্রথমে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং উপস্থিত সেবা গ্রহীতাদের ভূমি সেবা বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
এ উপজেলায় অন্যান্য ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ন ঘরের খোঁজ-খবর নেন। ভোগান্তিবিহীন ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্তভাবে পরামর্শ প্রদান করেন। এরপর জেলা প্রশাসক নান্দাইল ইউনিয়ন ভূমি ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- নান্দাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক ও অন্যান্য কর্মচারীবৃন্দ। পরিদর্শনকালীন আগত সেবা গ্রহীতাদের সাথে সেবা মান নিয়ে আলোচনা করেন এবং সেবা গ্রহীতাদের কথা ধৈর্য সহকারে শুনেন। ই-নামজারী, অনলাইন ভূমি উন্নয়ন কর, অর্পিত সম্পত্তির লীজ মানি আদায়, সরকারী খাস সম্পত্তি রক্ষণাবেক্ষণে কর্মচারীদের উদ্বুদ্ধ করেন এবং দালাল বিহীন সঠিক সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসক উপজেলার সার্বিক কর্মকান্ডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত সকলকে পরিদর্শনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে উপজেলা ত্যাগ করেন।