
ঝিনাইগাতী (শেরপুর) : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ঐতিহাসিক কাটাখালী সেতুর পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও ফারুক আল মাসুদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র শেরপুর শাখার ম্যানেজার পার্থ সারথী ঘোষ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, স্থানীয় সংগঠন ‘আমরা ১৮ বছর বয়স’ আহবায়ক তুষার আল নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ঝিনাইগাতী উপজেলার ১০টি স্থানে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।