1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পায়রা বন্দরে ভিড়লো কয়লাবাহী চতুর্থ জাহাজ

  • আপডেট টাইম :: বুধবার, ১২ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি ‘ওয়াই এম সামিট’ একটি মাদার ভ্যাসেল।

গত রোববার বিকেলে জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

কয়লাবাহী এমভি ওয়াই এম সামিট চতুর্থ এ জাহাজটি বর্তমানে ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত ইনারে বসে লাইটারের মাধ্যমে ৬হাজার মেট্রিকটন কয়লা খালাস করার কাজ হয়েছে। এটি নিয়ে মোট চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি কয়লা এসেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com