1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে অবৈধ বালুবাহী ট্রলার আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ বালুবাহী ট্রলার পালিয়ে যাবার সময় প্রায় সাড়ে তিন কিলোমিটার ধাওয়া করে আটক করেছেন এসিল্যান্ড মাহবুবুর রহমান। বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দির্ঘদিন যাবৎ উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একদল বালু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অবৈধ বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এসময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে নদীপথে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ট্রলার মালিক নান্দাইল উপজেলার চর লক্ষিদিয়া গ্রামের আব্দুল হামিদের পুত্র তানজিল ইসলাম (৪৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে ২০ হাজার ৫শত টাকা বিক্রয় করা হয়।

অভিযান পরিচালনাকালে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম ও রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নদী রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com