1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বান্দরবান : বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (১২জুলাই ) দিবাগত রাত সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে কলেজ গেইট মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও দমকলকর্মী সূত্রে জানা যায়, বাজারে আব্দুর শুক্কুর এর দোকান থেকে আকষ্মিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন চারিপাশের ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এই অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। নাইক্ষ্যংছড়ি উপজেলা ফায়ার স্টেশন না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয়েছিল। পরে ঘটনাস্থলে পার্শ্ববর্তী উপজেলা রামু ফায়ার সার্ভিস দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন, নায়েক সুবেদার বিল্লাল হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সকালে ঘটনাস্থলে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করা হয়েছে। কিভাবে অগ্নিকান্ড ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com