1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন, সভাপতি সালেহ সম্পাদক জসিম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সম্মেলনে ২০২৩-২০২৪ মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) ও সাধারণ সম্পাদক পদে এইচএম জসিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এইচএম শহিদুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার শামীম আহসান মল্লিকের পক্ষে মোরেলগঞ্জের একসময়ের প্রখ্যাত সাংবাদিক অধ্যাপক মনিরুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

এছাড়া এ কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুজ্জামান রিপন (দৈনিক যায়যায়দিন), সহসভাপতি পদে কেএম শহিদুল ইসলাম (দৈনিক দেশের কন্ঠ), সহ-সাধারণ সম্পাদক পদে মেজবাহ ফাহাদ (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে (দৈনিক প্রভাত), দপ্তর সম্পাদক পদে শিব সজল যীশু ঢালী (দৈনিক দক্ষিণাঞ্চল), প্রচার সম্পাদক পদে এখলাস শেখ (দৈনিক ক্রাইম তালাশ) এবং নির্বাহী সদস্য পদে যথাক্রমে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম (দৈনিক আমাদের সংবাদ ও দৈনিক আমাদের প্রবাহ), এমএ জলিল (দৈনিক ভোরের ডাক) ও মোঃ হাসানুজ্জামান বাবু (দৈনিক নওয়াপাড়া) নির্বাচিত হয়েছেন।

সদস্য সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক (দৈনিক ভোরের দর্পন, দৈনিক লোক সমাজ, মুভি বাংলা টিভি) নাজমুল তালুকদার, রফিকুল ইসলাম (দৈনিক আমার একুশ), আলী হায়দার সগীর (দৈনিক অনির্বাণ) এসএম  সাইফুল ইসলাম কবির (দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলার কাগজ ও ডেইলি অবজারভার) তাজুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com