1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ এএসআই শ্রীবরদী থানার জুবায়েল খাঁন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই জুবায়েল খাঁন। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানায় কর্মরত আছেন।
শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর নির্দেশনায় শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এএসআই জুবায়েল খাঁন ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি, ভিকটিম উদ্ধারে সহায়তা, বিট পুলিশিং, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও সামাজিক অপরাদ দমনে উঠান বৈঠক করে আসছে। এসব কাজের শ্রেষ্ঠতা হিসেবে এএসআই জুবায়েল খাঁনকে পুরস্কৃত করা হয়।
জুবায়েল খাঁন নেত্রকোনা জেলার মদন থানার বাগমারা গ্রামের মৃত নুরুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ইতিপূর্বে জামালপুর জেলার বকশীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ১২ জুলাই বুধবার বিকালে ময়মনসিংহ বিভাগের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম  এএসআই জুবায়েল খাঁনের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com