1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ফুলবাড়িতে এনবিকেপিএসএস বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জুলাই, ২০২৩

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি ফুলবাড়ী উপজেলা শাখা এর আয়োজনে আলোচনা সভা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ জুলাই) সেলফ ওয়ে রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে বেলা ১১টায় অনুষ্ঠানে এনবিকেপিএসএস ফুলবাড়ী উপজেলা শাখার সচিব মোকারম হোসেন বিদ্যুৎ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এনবিকেপিএসএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, যুগ্ম মহাসচিব, এনবিকেপিএসএস ও সচিব, বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুল্লাহ দপ্তর সচিব, এনবিকেপিএসএস।

বৃত্তি পরীক্ষা ২০২২ এ মোট সাতটি প্রতিষ্ঠানের ২০৪ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃদ্ধি পেয়েছেন ৩৪ জন। এ সময় বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com