1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নালিতাবাড়ী’র সকল দপ্তর প্রধানকে একযোগে কাজ করার আহবান জেলা প্রশাসকের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করতে প্রশাসনের সকল দপ্তর প্রধানকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন শেরপুরের বিদায়ী জেলা প্রশাসক সাহেলা আক্তার।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের সভা কক্ষ মেঘমালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভাকালে প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবুবকর সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শেরপুর জেলা খুবই সম্ভাবনাময় শান্তশিষ্ট একটি জেলা। এ জেলায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। তাই এর বিকাশে নালিতাবাড়ীতে মধুটিলা ইকোপার্কের পাশপাশি নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকার গারো পাহাড়ে আরও একটি পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত খলচান্দা গ্রামে বর্ডার হাট স্থাপনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা পদকপ্রাপ্ত নালিতাবাড়ীর কৃতি সন্তান শহীদ নাজমুল আহসানের স্মরণে ঐতিহাসিক কাঁটাখালী ব্রীজ সংলগ্ন ‘নাজমুল আহসান চত্বর’ নির্মাণ করা হয়েছে। শেরপুর জেলার জিআই পণ্য হিসেবে সুগন্ধী তুলশীমালা চালকে সরকার স্বীকৃতি দিয়েছে। শেরপুর জেলা এখন এগিয়ে যাবে তার নিজস্ব বৈশিষ্ট্যে।

মতবিনিময় শেষে তিনি শহরের অদূরে ভোগাই নদীর নিজপাড়া এলাকায় নির্মিত ‘বঙ্গবন্ধু পার্ক’ এর ক্যান্টিন উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com