1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হাতি-মানুষ দ্বন্দ্ব বন্ধে গারো পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলা হবে: বন ও পরিবেশ মন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

শেরপুর : পরিবেশ বন ও জালবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আমরা গারো পাহাড়ের হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য একটি অভয়ারণ্য ঘোষণার জন্য কাজ করে যাচ্ছি। আশাকরি এটা আমরা করতে পারব। আমরা চাই না হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই।

শনিবার (২২ জুলাই) শেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, জীব-বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। বনের ক্ষতি হোক এমন কাজ করা যাবে না। কাউকে বনের ক্ষতি করতে দেয়া হবে না। বনের ক্ষতি হলে জীব-বৈচিত্র রক্ষা করা যাবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরে পরিবেশ বন ও জালবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন শেরপুর ডিসি উদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন। মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে।

এসময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা প্রশাসক সাহেলা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী গারো পাহাড়ের কর্ণঝুড়ায় সামাজিক বনায়ন, রাংটিয়া ও মধুটিলায় সুফল প্রকল্পের অংশীদারদের মাঝে চেক বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com