1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মুনজুরুল ইসলাম: “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে নালিতাবাড়ীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে এ দিবসটি উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খ্রীষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।

এছাড়াও বক্তব্য রাখেন- প্রেসক্লাব নালিতাবাড়ী’র সভাপতি আব্দুল মান্নান সোহেল, থানার সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ সূধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com