1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে আ’লীগ নেতা খালেক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

শেরপুর : শেরপুর সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামি স্বপন মিয়া (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অধিনায়কের কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। স্বপন মিয়া সদর থানার রঘুনাথপুর কোনাচিয়াপাড়া গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল গত ১৯ জুলাই বিকেলে ময়মনসিংহের ত্রিশাল এলাকা হতে স্বপন মিয়াকে গ্রেফতার করে। স্বপনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২ জুলাই আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের উপর অতর্কিতে হামলা করে প্রতিপক্ষ কামারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও তার লোকজন। পরে স্থানীয়রা খালেককে গুরুতর অবস্থায় শেরপুর সদর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই মৃত্যুবরণ করেন খালেক। ওই ঘটনার নিহতের স্ত্রী আসমাউল হোসনা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com