1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

শেরপুর : শেরপুর পৌরসভার গৌরিপুর এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ৪৭২ গ্রাম হেরোইনসহ সুলতান মাহমুদ বাবু (৪২) ও মুন্নী খাতুন (১৯) নামে এক দম্পতিকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর।

সোমবার (২৪ জুলাই) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর শহরের গৌরিপুর মহল্লার জনৈক রফিকুল ইসলামের ভাড়া দেওয়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের ব্যাগে রাখা হেরোইন জানালা দিয়ে নিচে ফেলে দেয় ওই দম্পতি। ফেলে দেওয়া ওই ব্যাগ অভিযুক্তদের উপস্থিতিতে উদ্ধার করে সেখানে রাখা ৪৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। অভিযানকালে ৩টি মোবাইল সেট ও ডিজিটাল ওয়েট মেশিন জব্দ করা হয়।

পরে রাতেই র‌্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com