1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শান্তি ও উন্নয়ন সমাবেশে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাইলেন হাজি মোশারফ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের অংশ হিসেবে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ায় অনুষ্ঠিত সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মতিয়া চৌধুরীর জন্য নৌকায় ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন।

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কালাকুমা বৈশাখী বাজারে আয়োজিত সমাবেশে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট প্রত্যাশা করেন তিনি।

এসময় নিজেদের ভুলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী তথা আওয়ামী লীগকে দায় না দিয়ে নিজেদের কাঁধে নিয়ে সব ভোদাভেদ ভুলে মতিয়া চৌধুরীকে বিজয়ের আহবান জানান হাজি মোশারফ।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, তথ্য ও গবেষণা সম্পাদক মঞ্জুরুল আহসান, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া।

এসময় আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে হাজি মোশারফের আহবানে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী তীব্র গরম উপেক্ষা করে মিছিল সহকারে সমাবেশে হাজির হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com