1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

ঝিনাইগাতীতে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সমাপনি খেলা স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরুন নবী, সহকারি শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহুরুল হক মিলন প্রমুখ।
বঙ্গমাতা  ফুটবল টুর্ণামেন্টে ইউনিয়ন পর্যায়ে বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাতীবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল বিজয় অর্জন করে উপজেলাতে অংশ করে ২-০ গোলে হাতীবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিজয় অর্জন করে।
অপরদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে দড়িকালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল বিজয় অর্জন করে উপজেলাতে অংশ করে ট্রাইব্রেকারের মাধ্যেদিয়ে ৪-৫ গোলে পশ্চিম বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল বিজয় অর্জন করে। পরে অতিথিগণ বিজয়ী ও বিজিতাদের মাঝে ট্রফি ও পুরস্কার প্রদান করেন।
ফুটবল টুর্ণামেন্টের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষ, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়ামোদী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com