1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

করোনা থেকে সেরে উঠলো ৫ লাখ মানুষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ২০ লাখ ৮২ হাজার ৮২২ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬০৩ জন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রতিরোধ্য এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৫ লাখ ১০ হাজার ৪৬ জন।

সর্বোচ্চ ৭৭ হাজার ৮১৬ জন সুস্থ হয়েছে করোনার আতুরঘর চীনে। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ হাজার ৬০০ জন সুস্থ হয়ে হয়ে উঠেছে চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশ জার্মানিতে। আর স্পেনে সেরে উঠেছে ৭০ হাজার ৮৫৩ জন।

ইরানে সুস্থ হয়েছে ৪৯ হাজার ৯৩৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪৮ হাজার ৭০১ জন। ইতালিতে করোনা থেকে মুক্তি পেয়েছে ৩৮ হাজার ৯২ জন। ফ্রান্সে করোনা থেকে সেরে উঠেছে ৩০ হাজার ৯৫৫ জন।

এ ছাড়া সুইজারল্যান্ডে ১৫ হাজার ৪০০ জন সেরে উঠেছে করোনাভাইরাস থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com