1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কলাপাড়ায় আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পালিত হলো আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস।

এ উপলক্ষে গত রোববার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এরপর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবপাচার রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এনসিয়র প্রেটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এ কর্মসূচীর আয়োজন করে।

ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিওর সঞ্চলনায় ইউপি সদস্য মো. হামিদুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়ান-স্টপ-ক্রাইসিস-সেন্টার-(ওসিসি) উপজেলা প্রোগ্রাম অফিসার ইদ্রিস আলী, ইউপি সদস্য ফজলুল হক সুমন প্রমুখ।

এসময় ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com