1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মুরাদনগরে অভিনব কায়দায় পিকআপে গাঁজা, চালক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা বাজার থানাধীন ৩৫ কেজি গাজাঁ বোঝাই পিকআপ গাড়ীসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে উপজেলার চাপিতলা ইউনিয়নের চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা ব্রিক্সসের সামনে থেকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত গাড়ি চালক মনির হোসেন (৩৬) বি-বাড়িয়া জেলার কসবা থানার নোয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা হইতে চাপিতলা-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙ্গরা বাজার থানার এসআই ওবায়দুলের নেতৃত্বে একদল পুলিশ চাপিতলা-বিষ্ণুপুর সড়কের চাপিতলা মা-বাবা বিক্সস’র সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় নীল হলুদ রং এর (চট্ট-মেট্টো নং ১১-২৫২৪) নাম্বারের গাড়িটি তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ১৯ (গ)/৪১/৩৮ একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com