1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শেরপুরে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেফতার ৬

  • আপডেট টাইম :: বুধবার, ২ আগস্ট, ২০২৩

শেরপুর : শেরপুর সদর উপজেলায় কৃষক কবজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর মিরপুর-১৪ ও ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।
র‌্যাব ১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি সদর উপজেলার রামেরচর গ্রামের শাহিন মিয়া এবং একই গ্রামের আনোয়ার ও মিজানুর রহমান।

র‌্যাব জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার রামেরচর গ্রামের সরকারবাড়ি ও আকন্দবাড়ির সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত ১৬ জুলাই মিস্টার আলী ও তার ভাই লিটন মিয়া কবজ উদ্দিনকে মারধর করেন। পরে প্রতিপক্ষকে কোণঠাসা করতে মামলাও করেন মিস্টার আলী। এরপর গত ২৬ জুলাই রাতে কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে স্থানীয় ছনকান্দা বাজারের উদ্দেশৌ বের হন। কিন্তু দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন স্থানীয় একটি সবজি ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কবজ উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা পালিয়ে যান। এ নিয়ে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা আশিক উজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com