1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ মামলায় কলেজ অধ্যক্ষসহ ৪ জন কারাগারে, ৩ ঘণ্টা পর অধ্যক্ষ মুক্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

শেরপুর : চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা (৫২) ও তার ৩ সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে শেরপুর সদর জিআর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা উভয়পক্ষের শুনানী শেষে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর ৩ জন হলেন- একই কলেজের প্রভাষক আলফাজ উদ্দিন (৪২), আত্মীয় শেখ জামাল (৪৩) ও হযরত আলী (৪৫)।

তবে কারাগারে প্রেরণের তিন ঘণ্টা পর পুনরায় জামিনের আবেদনের প্রেক্ষিতে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজাকে জামিনে মুক্ত দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার লছমনপুর ঘিনাপাড়া গ্রামেরগ নূর ইসলামের ছেলে মোতালেব মিয়া (২৩) কে জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে ল্যাব এ্যাসিস্ট্যান্ট পদে চাকরি দেওয়ার প্রলোভনে অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা, প্রভাষক আলফাজ উদ্দিন ও আত্মীয়ের সহযোগিতায় ২০২২ সালের ২ ফেব্রুয়ারি ৯ লাখ ৫০ হাজার টাকা নেন। পরবর্তী ৩ মাসের মধ্যে চাকরির ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও চাকরি না হওয়ায় মোতালেব মিয়া চলতি বছরের ২৬ মে অধ্যক্ষের কাছে টাকা ফেরত দাবি করলে তিনি সহযোগীদের প্ররোচণায় তা দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় ৭ জুন মোতালেব মিয়া বাদী হয়ে অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তরা ১৩ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেন। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক অভিযুক্তরা আমলী আদালতে নির্ধারিত সময়সীমার মধ্যে জামিননামা দাখিল ও আত্মসমর্পণ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com