
বান্দরবান : সাংবাদিকদের সাথে বান্দরবানে নবযোগদানকৃত জেলা প্রশাসকের মতবিনিময় সভা করেছেন। গত বুধবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, পূর্বের জেলা প্রশাসক নিজের কাজের মাধ্যমে বান্দরবান কে যে অবস্থানে নিয়ে গেছেন, আমিও চেষ্টা করবো সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে কিভাবে আরো বেশি গতিশীল করা যায়, উন্নয়ন কার্যক্রমকে তরান্বিত করা যায় এবং সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে জন্য সাংবাদিকদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুরাইয়া আক্তার সুইটি সভাপতিত্বের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে কুলসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুৃমার বিশ্বাস, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।