1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পরিবেশ রক্ষার্থের গাছ লাগানো ছাড়া কোন বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

বান্দরবান : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পরিবেশ রক্ষার্থের গাছ লাগানো ছাড়া কোন বিকল্প নেই। গাছ শুধুমাত্র অক্সিজেন নয় ঘুর্ণিঝর, তুফানসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। তাই সকলকে বেশি করে গাছ লাগানো আহ্বান জানান তিনি।

শুক্রবার (৪ আগস্ট) সকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।

এই উপলক্ষে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী।

এদিকে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং অর্কিডের ৪৫টি স্টলে পরিদর্শন করেন প্রধান অতিথি। তাছাড়া সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত শেষ হবে আয়োজকেরা জানিয়েছেন।

এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মো: রায়হান খাজেবি, বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বনকর্মকর্তা পাল্পউড মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: শাহনেওয়াজসহ সরকারী,বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com