1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

চীনের ল্যাবে করোনার উৎপত্তির দাবি প্রত্যাখ্যান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী ভাইরাস করোনার উৎপত্তি নিয়ে জল কম ঘোলা হয়নি। এই ভাইরাস উহানের ল্যাবে তৈরি হয়েছে এমন দাবি প্রতিষ্ঠা করতে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন’র এমন রিপোর্টের প্রতিক্রিয়ায় চীন জানালো, আমেরিকানদের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘নোভেল করোনাভাইরাসের উৎপত্তি ও বাহক নিয়ে চীনের অবস্থান পরিষ্কার। আমরা সবসময় একটা কথা বলছি, এটা বৈজ্ঞানিক ব্যাপার যা বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের গবেষণার বিষয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি মনে করিয়ে দিলেন লিজিয়ান, ‘আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বারবার বলেছেন যে এই ভাইরাসের উৎপত্তি ল্যাবে হয়েছে এর কোনো প্রমাণ নেই। বিশ্বের অনেক বিখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ এই তত্ত্বকে ‘ল্যাব ফাঁস’ হিসেবে দাবি করেছেন, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।’

বিশ্বজুড়ে ভয়াবহ থাবা বসানো এই ভাইরাস রোধে চীন সব দেশকে সহযোগিতা করতে চায় বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, ‘একটি সংক্রামক রোগ মানবজাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শত্রু। কেবল সবার সহযোগিতায় একে হারানো সম্ভব। অন্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাবে চীন, একে অন্যকে সহায়তা করবে। মানবতা ও সংক্রামক রোগের মধ্যকার লড়াইয়ে জিততে আমরা এক হয়ে কাজ করবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com