1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ ইলিয়াসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) ভোরে ময়মনসিংহ সদরের বোরারচর এলাকার নদীর ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করেন। ইলিয়াস উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের ডেবুয়ারচর গ্রামের নজরুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, ইলিয়াস ও রামিন দু’জনই মাদকাসক্ত। শনিবার রাতে তারা দু’জন নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে চরঅষ্টধর ইউনিয়নের টাঙ্গাইল্যাপাড়া গুচ্ছগ্রামে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত তারা ইয়াবা সেবন করে। পরে নৌকা না পেয়ে ইলিয়াস ও রামিন সাঁতরে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় ইলিয়াস নদের পানিতে ডুবে যায়।
পরদিন রোববার সকাল থেকে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দল ব্রহ্মপুত্র নদের পানিতে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। একপর্যায়ে নদে পানি ও স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায় তারা। সোমবার ভোরে ময়মনসিংহ সদরের বোরারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রামিন মিয়া নামে ইলিয়াসের এক বন্ধুকে আটক করেছে। রামিন চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজার এলাকার নজরুল ইসলাম ভূইয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com