1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন ডা. মঈন উদ্দিন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জ : এলাকায় হাজার হাজার অনুরাগী ছিল তার। জীবন বিলিয়ে দিতেও তারা কার্পণ্য করতেন না। কিন্তু ভয়াবহ করোনার জন্য সেই হাজার হাজার মানুষ কেবল নীরবে অশ্রু বিসর্জন করেছেন। শেষ বিদায়যাত্রা জানাজা ও দাফন-কাফনে শরিক হতে না পারায় আফসোস ঝরেছে তাদের কণ্ঠে।

করোনাভাইরাসে মৃত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনকে মঙ্গলবার রাত ৮টায় নিজ বাড়ির পারিবারিক গোরস্তানে প্রিয় বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। ডাক্তার মঈন উদ্দিনের চাচাতো ভাই পোস্ট মাস্টার ইসরাইল মিয়া জানাজা পড়িয়েছেন। জানাজায় অংশ নেন ছাতকের সার্কেল এএসপি বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামালসহ পাঁচজন। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ভূমি কর্মকর্তা তাপস শীল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক মানুষের ইচ্ছে ছিল জানাজায় অংশ নেওয়ার। কিন্তু করোনা সংক্রমণের আতঙ্কে তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। মরদেহ ঢাকা থেকে নিয়ে আসার পরপরই জানাজা পড়ে দ্রুত কবরস্থ করা হয়।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, প্রশাসনের তত্ত্বাবধানে মুসলিম ধর্মীয় রীতি মেনে জানাজা সম্পন্ন হয়েছে। নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে বাবা ও মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে ডা. মঈন উদ্দিনকে।

উল্লেখ্য, বুধবার সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান ডা. মঈন উদ্দিন। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে মারা গেছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের নাদামপুর গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com