1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থার ঈদ উপহার পেল অর্ধশতাধিক পরিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘আল ইত্তেহাদ মানব কল্যাণ সংস্থা’। বৃহস্পতিবার (১৯ মার্চ) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের বাড়িতে গিয়ে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয় সংগঠনটির সদস্যরা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি, নুডুলস, তেল, দুধ, পিঠা, আতপ চাল, পেঁয়াজ, আলু, ডাল, সাবানসহ আরও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। তারা মানবতার সেবায় সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেছেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com