1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে আইনশৃঙ্খলাকারী বাহিনীসহ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস।

এসময় বাসের দুজন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস কালবেলাকে জানান, যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মাহেন্দ্র স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে দুই চালককে জরিমানা করা হয়।

তিনি আরও জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্নে ও ঘাটে কোনো ভোগান্তি ছাড়া যেন সবাই বাড়ি ফিরতে পারে সেজন্য উপজেলা প্রশাসন সর্বক্ষণ নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com