1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ফসলের সাথে শত্রুতা!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলতি আমন ধানের ক্ষেতের রোপনকৃত ধানের চারা উঠানোর অভিযোগ উঠেছে। উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আবুল কাশেমের স্ত্রী রুবিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার বিকালে একই গ্রামের মৃত সাইদুজ্জমানের ছেলে জাহাঙ্গীর আলমসহ ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
রুবিয়া বেগম বলেন, আমার দলিলকৃত জমি জাহাঙ্গীর আলমসহ তার লোকজন জোর করে দখল করতে চায়। এ জমি নিয়ে জাহাঙ্গীর আলম নিজেই কোর্টে ১৪৪ ধারায় মামলা করেছে, আবার নিজেই লোকজন নিয়ে আমাদের ধানের চারা উঠিয়ে ফেলেছে।
কৃষক আবুল কাশেম বলেন, এ জমি আমাদের দলিলের সম্পত্তি এবং দীর্ঘ দিন যাবত চাষাবাদ করে আসছি। সোমবার জাহাঙ্গীর আলমসহ তার লোকজন এসে আমার রোপনকৃত ধানের চারা তুলে নষ্ট করে। আমি এর বিচার চাই।
অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলম বলেন, এ জমি ২২ বছর যাবত আমাদের দখলে ছিল, তারা কিছু দিন আগে দখল করেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com