1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রেমিকাকে নিয়ে যৌনপল্লিতে বিক্রি, দুই মাস পর উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

শেরপুর : শেরপুরের শ্রীবরদী থেকে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে এক তরুণীর ঠাঁই হয়েছে জামালপুর যৌন পল্লীতে। প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার প্রায় প্রায় দুই মাস পর গত ৯ আগস্ট (বুধবার) ওই যুবতীকে জামালপুর দয়াময়ী মোড় যৌন পল্লী থেকে উদ্ধার করে থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে শ্রীবরদীর ওই তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় ঝিনাইগাতি উপজেলায়। একপর্যায়ে সংসারে বনিবনা না হওয়ায় বাবা-মায়ের কাছে চলে আসেন তিনি। তার বাবা-মা গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করার সুবাদে ওই যুবতী বাবা-মায়ের সঙ্গে গাজীপুরেই থাকতেন। বাবা-মায়ের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতো শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের লোকমান মিয়া (২৩)। একইসঙ্গে কাজ করা ও বসবাসের সুবাদে ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রতিশ্রুতি দেয় লোকমান। এ ঘটনা জানাজানি হলে তরুণীর বাবা তাকে শ্রীবরদীর গ্রামের বাড়ি রেখে যান। এতে লোকমান ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন বিয়ের কথা বলে তরুণীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে জামালপুর যৌনপল্লীতে বিক্রি করে দেয়।

এদিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেলে একপর্যায়ে গত ৯ আগস্ট মঙ্গলবার শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সাহায্যে যুবতীর অবস্থান নির্ণয় করে বুধবার অভিযান চালিয়ে তরুণীকে জামালপুর যৌনপল্লি থেকে উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com