ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ শাড়ি কাপড় বিতরণ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্সসহ সকল স্টাফগণ উপস্থিত ছিলেন। ওইসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা জানান, ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মধ্যে এ শাড়ি বিতরণ করা হয়। এছাড়াও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।