1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে হাসপাতালে আগুন: আতঙ্ক

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ আগস্ট) বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবরে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালে ভেতর ছোটাছুটি শুরু করেন। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে পুরো হাসপাতাল ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পিনা অফিসার, ডা: মো: রাহাত চৌধুরী বলেন, আমরা শুনেছি বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপন করা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com