1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সংবাদপত্রসেবী তারা’

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : তালাকপ্রাপ্তা সাবেক স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নিয়াতন দমন আইনের মামলা এবং বর্তমান স্ত্রীর সাবেক স্বামীর পাতানো ফাঁদে পড়ে জনৈক নারীর সাথে পরকীয়া সংক্রান্ত ঘটনার জেরে দায়ের করা পৃথক দুটি মামলার চাপ ও ধরিয়ে দিতে ছবিসহ লিফলেট বিতরণের ঘটনায় প্রচন্ড মানসিক চাপে ছিলেন নালিতাবাড়ীর সংবাদপত্রসেবী শফিকুল ইসলাম তারা। ফেরারী জীবনের একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অথচ ওই মৃত্যুর ঘটনায় বর্তমান স্ত্রী ও ভগ্নিপতিসহ স্বজনদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, নালিতাবাড়ীর সংবাদপত্রসেবী (পত্রিকা বিক্রেতা) শফিকুল ইসলাম তারা স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ডে অতীষ্ট হয়ে এক কন্যা সন্তান রেখে ২০২০ সালের ১০ অক্টোবর তালাক দেন স্ত্রী মমতাজ বেগমকে। এর জেরে প্রতিশোধ নিতে একই বছরের ২০ নভেম্বর শফিকুল ইসলাম তারার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন-২০০৩ আইনের ১১ (গ) ধারায় মামলা দায়ের করেন মমতাজ।

মমতাজকে তালাক প্রদানের পর ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর শফিকুল ইসলাম তারা রূপালী ইয়াসমিনকে রেজিস্ট্রি করে বিয়ে করেন। রূপালীকে বিয়ের পর তার সাবেক স্বামী পুলিশের ওই এসআই প্রতিশোধপরায়ন হয়ে ময়মনসিংহ শহরের জনৈক নারীকে দিয়ে ফাঁদ পাতেন। পাতানো এ ফাঁদ বুঝতে না পেরে মোবাইল ফোনে ওই নারীর সাথে পরকীয়ায় জড়ান শফিকুল ইসলাম তারা। এরপর মোবাইল ফোনের বিভিন্ন স্ক্রীণশট নিয়ে তারার বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী।

একপর্যায়ে প্রতিপক্ষগণ পারস্পরিক যোগাযোগ করে মামলা দুটির গ্রেফতারী পরোয়ানা জারী করায়। শুধু তাই নয়, গ্রেফতারী পরোয়ানা জারী করে শফিকুল ইসলাম তারাকে ধরিয়ে দিতে ছবিসহ লিফলেট ছাপিয়ে তা উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচার করে। এতে শফিকুল ইসলাম তারা মানসিকভাবে প্রচন্ড চাপে পড়েন এবং আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকাবস্থায় শফিকুল ইসলাম তারা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি অবস্থায় প্রতিপক্ষ গোপনে তারা ও তার স্ত্রী রূপালীর গতিবিধি মোবাইল ফোনে ধারণ করে ভিডিও করে এবং পুলিশ পাঠিয়ে গ্রেফতারের প্রস্তুতি নেয়। এমতাবস্থায় বিষয়টি টের পেয়ে গোপনে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয় তারাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৯ জুলাই শফিকুল ইসলাম তারা মৃত্যুবরণ করেন।

এদিকে শফিকুল ইসলাম তারার সাবেক স্ত্রী মমতাজ ও বর্তমান স্ত্রীর সাবেক স্বামীসহ সংঘবদ্ধ প্রতিপক্ষের চাপে হৃদরোগে আক্রান্ত হলেও উল্টো তারার বর্তমান স্ত্রী রুপালী, ভগ্নিপতি তোফাজ্জল হোসেন, তারার সাবেক স্ত্রী মমতাজের বড় বোন মুর্শিদা ও তারার বন্ধু হাসুকে অভিযুক্ত করে উল্টো হত্যা মামলা দায়ের করে। কৌশলগত কারণে এ মামলায় বাদী করানো হয় মৃত শফিকুল ইসলাম তারার কন্যাশিশু তানিশাকে দিয়ে। পরবর্তী সময়ে এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন বর্তমান ও সাবেক স্ত্রীদ্বয়। তারাকে হত্যা করা হয়েছে মর্মে স্ত্রী রূপালীসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মামলায় থানা থেকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তে তারাকে হত্যার কোন সংশ্লিষ্টতা স্ত্রী রূপালী, ভগ্নিপতি তোফাজ্জলসহ অন্যদের বিরুদ্ধে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com