1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে তাবাস্সুম আক্তার অধরা নামের এক অষ্টম শ্রেণি ছাত্রীর মৃত্যূ হয়েছে।

তাবাস্সুম আক্তার অধরা রবিবার (১৩ আগস্ট) সকালে প্রতিদিনের মত বাবার সাথে মোটর সাইকেলে করে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলো। পথে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তাবাস্সুম। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। গুরুতর অসুস্থাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টার দিকে সে মারা যায়। তাবাস্সুম অধরা উপজেলার খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ জানা,ন তার মৃত্যূতে বিদ্যালয়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com