1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় তু্চ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে বসতঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব মোল্লা। এ সময় তার ছেলে জাহিদ মোল্লা (২৬) ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বাবা ওহাব মোল্লা বলেন তুই কি বিদ্যুৎ এর কাজ জানিস যে বিদ্যুতের কাজ করবি। এ কথা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে জাহিদ মোল্লা তার বাবাকে এলোপাথাড়ি ভাবে মাথায় ও মুখে কিলঘুসি মারেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তীতে মরদেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে জাহিদ মোল্লাকে আটক করে থানায় আনা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com