1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রেমিকাকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে প্রেমিক গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে জামালপুর যৌন পল্লীতে বিক্রির অভিযোগে লোকমান মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর।

শ্রীবরদী থানায় ভুক্তভোগী তরুণীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে রোববার রাজধানীর বিমানবন্দর দক্ষিণখান এলাকা থেকে লোকমানকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত লোকমান শেরপুর সদর উপজেলার চরশেরপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে ডাইয়ার ছেলে।

র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামের ওই তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় ঝিনাইগাতি উপজেলার পাইকুড়া গ্রামের এক যুবকের সাথে। সংসারে বনিবনা না হওয়ায় প্রায় দুই বছর আগে ওই সংসার ভেঙে গেলে ভুক্তভোগী তরুণী বাবা-মায়ের সঙ্গে গাজীপুরে বসবাস করতেন। ভুক্তভোগীর বাবা-মায়ের সঙ্গে একই পোষাক কারখানায় কাজ করতো লোকমান। সে সুবাধে বাসায় আসা-যাওয়ার সূত্র ধরে তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লোকমানের। বিষয়টি জানাজানি হলে তরুণীকে নানাবাড়ি দক্ষিণ লঙ্গরপাড়ায় পাঠিয়ে দেয় তার বাবা-মা। এতে লোকমান ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মাধ্যমে ওই তরুণীর সাথে যোগাযোগ করে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ফেলে গত ২০ জুন নানা বাড়ি থেকে তরুণীকে নিয়ে যায়। দিনভর নানা জায়গায় ঘোরাফেরা করে কৌশলে জামালপুর যৌনপল্লীতে বিক্রি করে পালিয়ে যায় লোকমান।

এদিকে মেয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি পারিবারিক সম্মানের ভয়ে কাউকে না জানিয়ে গোপনে খোঁজতে থাকেন অভিভাবকেরা। একপর্যায়ে ৫ আগস্ট তরুণীর মায়ের মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। ফোনটি রিসিভ করতেই ওই নাম্বার থেকে ‘আমাকে বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। তবে এসময় ঠিকানা বলতে পারেনি ভুক্তভোগী তরুণী।

পরবর্তীতে ভিন্ন মাধ্যমে মেয়েকে জামালপুর যৌনপল্লীতে বিক্রির বিষয়টি জানতে পেরে ৯ আগস্ট শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন ওই তরুণীর মা। মামলার পর রাতেই ভুক্তভোগীকে উদ্ধার করে থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com