1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল পঞ্চম শ্রেণীর  শিক্ষার্থী। প্রাপ্ত বয়স্ক  না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে পুলিশ অভিভাবকদের ছেড়ে দেয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল ১৩ আগস্ট রবিবার গভীর রাতে উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হাজির হয়। মেয়ের বয়স কম হওয়ায় অভিভাবকদের বিয়ে বন্ধ করতে বলে।
এছাড়াও বাল্য বিয়ের কুফল সম্পর্কে সকলকে অভিহিত করেন। ওসির বক্তব্য শুনে মেয়ের অভিভাবক বিয়ে বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা মেয়ের অভিভাবক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com