1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে ডিমের বাজারে অভিযান, ২ প্রতিষ্ঠানে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

শেরপুর: ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে শেরপুর পৌরশহরের পাইকারি দোকানে অভিযান পরিচালনা করেছে শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের নয়ানী বাজার, রঘুনাথ বাজার, নিউ মার্কেট ও নবীনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

এ সময় মূল্য তালিকা না থাকায় খুসবু স্টোরকে ২ হাজার টাকা ও রবি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আরও ১০-১২টি দোকানে বিভিন্ন অনিয়ম দেখা গেলে তাদের সতর্ক করা হয়।

গত কয়েক দিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়। এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। পরে বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় শেরপুর জেলা কৃষি বিপনন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, শেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com