1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা পরিষদ হল রুমে আগস্ট ২০২৩ মাসের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন- কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী, জেলা পরিষদ সদস্য আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, বিজিবির কোম্পানি কমান্ডারসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ঝিনাইগাতী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একইদিনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, নারী ও শিশু পাচার রোধ ও উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com