1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আর কিছুক্ষণের অপেক্ষা পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক কিশোরীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৬ শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‍্যালি নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনবে ইউএস-বাংলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে চিকিৎসা সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব‌্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইট পরিচালিত হবে।

দুটি ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং কলকাতা থেকে বেলা ১১টা ৩০ মিনিটে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

গত এক মাসের বেশি সময় ভারতের বিভিন্ন অঞ্চলে আটকে রয়েছেন সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না।  এ অবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ‌্যস্থতায় ভারত থেকে বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন। টিকিট রিজারভেশন সংক্রান্ত যেকোনো তথ‌্য জানার জন‌্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন‌্য বিশেষভাবে অনুরোধ করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব‌্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com