1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর শ্লীলতাহানী ও পর্ণোগ্রাফি, আরও একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ও পরে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে অন্তর মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ আগস্ট) গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ জামালপুর। গ্রেফতারকৃত অন্তর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামের ভুট্টু মিয়ার ছেলে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থী মরিচপুরান নানী বাড়িতে থাকতেন। গত ৯ জুলাই বিকেলে স্কুল থেকে ফেরার পথে কৌশলে ময়দান আলী তার ঘরে ডেকে নেন। আগে থেকেই এ ঘরে অন্তর মিয়া ও মোনায়েম অবস্থান করছিল। এ সময় ময়দান আলী ওই ছাত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। পরে অন্তর মিয়া ও মোনায়েম ভুক্তভোগী শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানী করে ও মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে।

পরবর্তীতে বিভিন্ন মোবাইলে ওই পর্ণোগ্রাফি ছড়িয়ে দেওয়ায় ঘটনা জানাজানি হয়। ফলে ভুক্তভোগীর নানী বাদী হয়ে গত ৭ আগস্ট নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার পর রাতেই ময়দান আলীকে গ্রেফতার করে থানা পুলিশ। তবে অন্তর ও মোনায়েম গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সোমবার গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অন্তরকে গ্রেফতার করে র‌্যাব। পরে গ্রেফতারকৃত অন্তরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হলে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com