
নালিতাবাড়ী (শেরপুর) : উন্নয়ন এবং শান্তির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
মঙ্গলবার বিকেলে লেবু সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির ব্যানারে নালিতাবাড়ী শহরে এক শোক র্যালী অনুষ্ঠিত হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোক দিবস উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকেছদুর রহমান লেবু। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তার হোসেন, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিবুল হাসান রাজিব, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, শ্রমিক নেতা হারুন-অর-রশিদ, আব্দুল হান্নান তুলা, ছাত্রনেতা হারুন-অর-রশিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে নালিতাবাড়ীর মানুষকে উন্নয়ন এবং শান্তির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় তিনি আওয়ামী লীগের অপর মনোনয়ন প্রত্যাশি সরকারের সাবেক এক আমলাকে উদ্দেশ্য করে তাদের কর্মকা-ের সমালোচনা করেন।