1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

“শোকের মাস এলেই বিএনপি লাশের রাজনীতি শুরু করে”

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শোকের মাস আগস্ট এলেই বিএনপি লাশের রাজনীতি শুরু করে। জ¦ালাও-পোড়াও শুরু করে। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলা, এসবই আগস্টে শোকের মাসে করেছে তারা। আমরা যেখানে শান্তি সমাবেশ করছি, একই সময়ে বিএনপি অগ্নি সন্ত্রাস করছে, গাড়িতে আগুন দিচ্ছে, রাস্তায় ককটেল মারছে।

১৫ আগস্ট মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা হাজি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সরকার।

এসময় তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি করে ভোট বেগম মতিয়া চৌধুরীকে দেওয়ার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি হাজি মোশারফ হোসেন বলেন, নালিতাবাড়ীতে যতো উন্নয়ন হয়েছে তা আমাদের নেত্রী বেগম মতিয়া চৌধুরীর হাত দিয়েই হয়েছে। আমাদের উন্নয়নের স্বার্থে মতিয়া আপাকে আবারও নির্বাচিত করে আমরা প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেব। এসময় তিনি আওয়ামী লীগের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সমালোচনা করে বলেন, আপনারা সারা জীবন চেষ্টা করেও মতিয়া আপার একটি ফোনে যে কাজ হয় তা করতে পারবেন না।

রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে- রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, উপজেলা যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত প্রান্তিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা শেষে দোয়া ও খাবার বিতরণ করা হয়। এতে শতশত নারী-পুরুষ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com