1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৬ মাসের অন্তঃস্বত্ত্বা কিশোরী, প্রতিবেশি দাদার বিরুদ্ধে ধর্ষণের মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : প্রতিবেশি দাদার লালসার শিকার হয়ে ৬ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে ষোল বছর বয়সী এক দরিদ্র কিশোরী। বিষয়টি প্রকাশের পর গত শনিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ রানীগাঁও গ্রামে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের ট্রলিচালক তোতা মিয়ার সপ্তম শ্রেণি পড়ুয়া কিশোরী কন্যাকে প্রায়ই বাড়ির কাজকাম করতে ডেকে নিতেন প্রতিবেশি দাদা আশরাফ আলম ওরফে বাচ্চা (৪৭)। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোরীকে চালের ক্ষুদ ভেজে দিতে দিকে নিজ বাড়িতে ডেকে নেন আশরাফ আলম। এরপর ঘরে নিয়ে দরজা আটকে জোর করে তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে পরামর্শ দেয়। কিশোরী লজ্জা এবং ভয়ে বিষয়টি গোপন রাখে। পাঁচ মাস অতিবাহিত হলে কিশোরীর শারিরিক পরিবর্তন দেখে স্বজনদের সন্দেহ জাগে। এসময় জানতে চাইলে কিশোী সব খোলে বলে। পরে একটি বেসরকারী ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করালে সাড়ে পাঁচ মাসের গর্ভবতী বলে চিকিৎশক নিশ্চিত করেন। এমতাবস্থায় এ নিয়ে গ্রামে দফায় দফায় বৈঠক হলে বিয়ের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির সিদ্ধান্ত নেন স্থানীয়রা। পরে আশরাফ আলী টালবাহানা করে আত্মগোপনে চলে যায়। ফলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গত ১৯ আগস্ট শনিবার রাতে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর ভুক্তভোগী কিশোরীকে রোববার ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com