মোঃ সাগর আলী, নীলফামারী : সম্প্রতি এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়। সে রেজাল্টে পাশ করেননি শিবু চন্দ্র রায় (১৮)। প্রতিবেশী বন্ধু বান্ধবীরা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রস্তুতি দেখে বাবা মা তাকে মাঝে মধ্যে বকাঝকা করেন।
একদিকে বাবা মার বকা ঝকা, আর নিজের ফেল করা কষ্ট সর্য্য করতে না পেরে গতকাল শুক্রবার ভোরে নিজ বাড়ীর পাশে স্কুলের মাঠে বিষ পান করে আত্নহত্যা করেন শিবু চন্দ্র রায়। স্থানীয়রা টের পেলে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন।
সে নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ী লক্ষীচাপ ইউনিয়নের দাঁড়িহারা গ্রামের দীঘির পারের নীলকান্ত রায়ের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরীয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।