1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে ভারত থেকে অবৈধভাবে আনা প্রসাধনী সামগ্রীসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২২আগস্ট) ভোররাতে উপজেলার তামাগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- গোমরা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) এবং একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার তামাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ঝিনাইগাতী থানা পুলিশ। অভিযানকালে অটোবাইকে করে অবৈধভাবে আনা ৭ বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যথানাশক ক্রীম ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এসময় জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের পর অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com