
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ২৪৯ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আরিফ মিয়াকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে র্যাব-১৪ জামালপুর।
বুধবার (২৩ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে আটক করা হয়। আরিফ ঝিনাইগাতি উপজেলার নলকূড়া ইউনিয়নের পশ্চিম মানিককূড়া গ্রামের আব্দুল বারীর ছেলে।
বৃহস্পতিবার র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে একটি দল বুধবার গভীর রাতে সীমান্তবর্তী বুরুঙ্গা কালাপানি এলাকা অভিযান পরিচালনা করেন। অভিযানে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ২৪৯ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আরিফ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত এসব মদের মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী আরিফকে নালিতাবাড়ি থানায় সোপর্দ করা হয়েছে।