1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত দুই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে ফয়জুল্লাহ মন্ডল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক ওই এলাকার মৃত জবেদ উল্লাহ মন্ডলের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মৃত জিয়ার উদ্দিনের ছেলে জাকির হোসেন ও জাকির হোসেনের ছেলে মুকুল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফয়জুল্লাহ মন্ডল, জাকির হোসেন ও মুকুল মিয়া তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনজনই অজ্ঞান হয়ে যান। পরে আশপাশের লোকজন এসে আহতদের মাথায় পানি ঢালতে থাকেন। একপর্যায়ে জাকির হোসেন ও মুকুল মিয়ার জ্ঞান ফিরে ফয়জুল্লাহ মন্ডলের জ্ঞান ফেরেনি। পরে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com