1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাইবান্ধায় গাছের ডাল ভেঙে পানিতে, প্রাণ গেল দুই বোনের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

গাইবান্ধা: গাইবান্ধায় গাছে পেয়ারা পাড়তে উঠে ডাল ভেঙে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- সাতারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে সাদিয়া আক্তার রুম্পা (১০) ও একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে রাদিয়া মনি (৭)। সম্পর্কে তারা চাচাতো বোন।

বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে ওঠে দুই শিশু। একপর্যায়ে গাছের ডাল ভেঙে পুকুরের পানিতে পড়ে যায় তারা। সাঁতার না জানায় দুই শিশু আর তীরে উঠতে পারেনি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় কেটে গেলে দুই শিশুকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com