1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নামাযের জন্য শাসন, বিষপানে কিশোরী কন্যার আত্মহত্যা!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নামায না পড়ায় মৌখিকভাবে শাসন করেছেন মোয়াজ্জিন বাবা। আর এতে অভিমান করে ইঁদুরের বিষপান করে আত্মহত্যা করেছে পনেরো বছর বয়সী কিশোরী কন্যা সুমাইয়া। সে শেরপুরের নালিতাবাড়ী থানা জামে মসজিদের মোয়াজ্জিনের কন্যা। সোমবার (২৮ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বিষপান করলে রাত দশটার দিকে সুমাইয়া মারা যায়।

সূত্র জানায়, স্থানীয় একটি ক্বওমী মাদরাসায় পড়াশোনা করতো থানা মসজিদের মোয়াজ্জিনের কিশোরী কন্যা সুমাইয়া। সোমবার নামাজের জন্য তার বাবা তাকে মৌখিকভাবে শাসন করেন। এতে অভিমান করে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরে রাখা ইঁদুরের বিষ পান করে সে। বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে সে মারা যায়।
এর আগে ওই কিশোরীর সহোদর এক ভাই একইভাবে বিষপানে আত্মহত্যা করেছে। কয়েক মাস হলো তার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবারটি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, এ বিষয়ে পরিবারের কোন আপত্তি না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com